Sunday, 25 April 2021

Domestic Violence

 " কীগাে , কী হলাে ? খাবেনা ! " , বলে অজয়ের ঘাড়ে হাত রাখে অনুরূপা । ঘাড়ে নিজের প্রেয়সীর হাতের ছোঁয়া পেয়ে এক ঝটকায় অনুরূপাকে ফেলে দিয়ে অজয় নরপিশাচের মতাে রূপে বলে , " শালি বাচ্চা জন্ম দিতে পারিস না , আবার এসেছিস আমাকে খাওয়াতে ! দূর হয়ে যা আমার বাড়ি থেকে । " অন্ধকার চোখে আবছা শুনতে পায় সে , তার শাশুড়ি বলছে " ছেড়ে দে অনামুখী কে , আমি আবার তাের বিয়ে দেব বাবা অজয় " কপালে লাগা আঘাত থেকে ঝড়ে পড়া প্রত্যেকটা রক্তের ফোঁটার সাথে সে অনুভব করে , বিয়ের সময় করা শপথের থেকেও আজ এই সমাজের কাছে স্বার্থের মূল্য কতটা , ,,,,,,, মনে জমা অসীম কষ্ট ও যন্ত্রণা নিয়ে সেখানেই বসে থাকে সারারাত , সন্তানের জন্য একবুক ভালােবাসা নিয়ে অপেক্ষা করা এক মাতৃরূপ । সকালে তার শরীর টা লুটিয়ে পড়ে অজয়ের পায়ের ধাক্কায় , অজয় লক্ষ্য করে অনুরূপার হাতে একটা খালি শিশি , লেখা আছে " sleeping pills " 

সব্যসাচী হালদার ©

No comments:

Post a Comment

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...