॥জল ও এভারেক্ট। 37
তোমার খেয়ালে এক আগন্তুকের সুবাদ
তরল চন্দ্রিমার ধাবিত প্লাবন শোনিতে... অস্তিত্বের ত্রিমাত্রিকতায় ফেনিল 'তুমির' আবর্তন
ছিন্ন চামড়ায় তাৎক্ষণিক মরম পট্টির ভুলে..
তোমার বক্তৃতার অবলোকন সৌভাগ্য হারালো শাখা নদীর আয়তনে আরোহণের কোল ভেঙ্গে কোলে অবতরণের গল্প
সোজা ঘাড় আর শক্ত পায়ের উত্তরণে লুপ্ত আতিথেয়তা— সে সওয়ারি আমার বশীভূত হলনা! অদ্বিতীয়া হারালে শৃঙ্গ ললাটে থুবরে পড়া বাৎসল্য প্রভাতির জটিল অর্থের খোয়ানো বোধগম্যতা তরলের নামতা বেয়ে চক্রবৃদ্ধির গচ্ছিত চেতনা ‘জল এক্কে জল'- 'জল দুগুনে তটিনী'- 'জল তিনে সিন্ধু 'জল অসীমে প্রস্তর উক্ত পাঠ উদ্ধারের সমাপ্তি শেষ মেষ জলপথের দুলকিতে প্রত্যাগমের আর্জি কোনো প্রথম পুরুষ আজ গয়ার আরশিতে সিক্ত শুধুমধাম পুরুষের বুকে পূর্ব থেকে পশ্চিম পেলে আবার পাড়ি হবে লাল-সাদা মোহনায়.….….. এভারেস্ট-এর নগ্ন-চূড়া বিগলিত; শুলের উষ্মায়। নমুনায় শুধু জলের প্রমাণ তার জৈব-পরীক্ষাগারে!
লেখনী ©
No comments:
Post a Comment