Thursday, 28 October 2021

ছন্দে পাঁচ

 কিংকর্তব্যবিমূঢ় মানব অতি হিংস্র দানব , সমস্যার বিবর্তন অনন্তকাল নৃপ উলঙ্গে স্তাবক সঙ্গে অসত্য প্রশংসা শ্রবণে অকল্পনীয় মাতাল ।

শুভের পরাজয়ে অশুভের বিজয় , অসততার পরিণতি হয়েছে দুর্জয় ! ধর্ম প্রভেদ , বিশাল বিভেদ ! বসুধার প্রয়োজন নবভাণুযুক্ত প্রাতঃকাল ৷ 

অনিক

Sunday, 17 October 2021

নতুন কাছে পুরাতন হারিয়ে যায়

 অস্পৃশ্য রুদ্ধবাক্য ভক্ষণ করি অনুক্ষণ , কিরীটী প্রবীণ বটবৃক্ষের বিলুপ্ত দুর্লভ্যতা ৷ তবুও সহস্ৰ নবপর্ণ হোমানলে আহূতির আকুতি জানায় , নির্মাণে পরিবর্তনকামী আগামী উন্নত নগর সভ্যতা ৷ অজস্র জীবনস্মৃতির কভু লিঙ্গভেদ রয়না , একেলে - সেকেলে দ্বন্দ্ব মানিতে চাহেনা চিত্ত , পুরাতনে সেতো ত্রেতাযুগেই অগ্নিপরীক্ষা দিয়েছে , মানব নতুনে কামাসক্ত হলেও কিছু পুরানো ক্ষয়হীন , সেইযে রবির “ পুরাতন ভৃত্য ” । 

Nivedita

Saturday, 9 October 2021

নিজেকে প্রকাশ

। কি করে প্রকাশ করব নিজেকে সংক্ষেপে ।

। হতাশা যেখানে প্রাপ্তি , জীবন ভরেছে আক্ষেপে।

 বারবার ফিরতে ইচ্ছে হয় বাড়ি যেখানে সুখের স্বর্গ লুকিয়ে ছিল , মনে পুষে রেখে সকল মান অভিমান যন্ত্রণাগুলো একা বাঁচতে শিখিয়ে দিলো . ব্যস্ততম এই শহরে আপাতত একাই চলছি বেশ কিছু সম্পর্ক আঘাত দিয়েছে থেকে গেছে ব্যাথার রেষ , স্মৃতি গুলো আজ বিধ্বস্ত , একাকীত্ব হয়েছে পাওনা মধ্যহ্ল গগনের সূর্যর তো ছায়াও সঙ্গী হয়না . কাকে বলব মনের কথা , কাকে শোনাবো ঠকার যন্ত্রণা ? মন খারাপের মেঘলা রাতে কে দেবে বিশ্বাসের সান্ত্বনা ? 

নিজের জীবনের কথা স্বল্পতে বোঝাতে হলাম ব্যার্থ ! আসলে ত্রিশটা বসন্তের অভিজ্ঞতা , কম নয় তার অর্থ ! 

 MAVERICK

Friday, 8 October 2021

নিজেকে প্রকাশ

 জিহ্বার তুলিতেই ‘ আত্মরূপ'এর চিত্রকার বর্ণময় মোরা বচন - বরণে , মেকী প্রলেপে ‘ বি - শ্ৰী ’ পুড়াই সে তো খোদ পুরায় অন্তরে ! বিধাতার ভ্রান্ত ঋণে অটুট অশ্রু - বারি কর্মই ভাবী প্রতিকৃতির কারিগর মৃন্ময় ওষ্ঠ যদি চিরন্তন স্মিত ---- অবোধ প্রেক্ষাপট কেনো বিরূপ তার !? মোরা সকলে পরস্পরে প্রতিটি ' আমি'র প্রতিনিধিত্বে প্রাধান্যের উজান লহরী শিয়রে তাজ - বহরে সাজনের আশে .. আঁখির দোয়াতে সুলভ মসি অসমাপ্ত উপন্যাস অনন্ত তায় করমে ধরমে সরগরম লেখনী সে দর্পে চরণ কি বাড়ায় ? .... 

– লেখনী

Thursday, 7 October 2021

নিজেকে প্রকাশ

আমি ভীরু , প্রতিবাদ করার সাহস নাই । আমি কাপুরুষ , প্রতিনিয়ত মুখ বুজে সকলের কথা মেনছি তাই ৷ আমি লোভী , অল্প লোভেই বিক্রি হয়ে যাই ৷ আমি হিংসুটে , অন্যের আনন্দে গা জ্বলে তাই । আমি বিলাসী , মচ্ছবে ও মদের ফোয়ারায় বারবার মন চলে যায় ৷ আমি হিংস্ৰ , সবকিছু তছনছ করতে মন চায় ৷ আমি দাম্ভিক , শরীর ক্ষুদ্র হলেও সবকিছুতে বুক ফুলে যায় ৷ আমি কামাতুর , নগ্নতা প্রতিনিয়ত গ্রাস করছে ভাই ৷ আমি স্বার্থপর , নিজ বিনা জগতের সবাই তুচ্ছ , সবই ছাই ৷ আমি খামখেয়ালী , কিছুই মনে রাখতে ইচ্ছা করছে না তাই ৷ আমি বর্ধর , আমি দস্যু , আমি হীন আবার অনেকেই বলে , আমি নাকি রাক্ষস কুলাধীন ৷ আমি ভণ্ড , আমি দুশ্চরিত্র , আমি কুলাঙ্গার বারবার দেখেও বুঝতে পারবে না আমার নগ্ন মনের আকার ৷ সমাজে সবার চোখে আমি ভিন্ন , সকলে আমার বাহ্যিক রূপ ময়না তদন্ত করে করছে ছিন্নভিন্ন ৷ কখনো পাশে বসে দেখো , বুঝবে আমি দুঃখী , তাইতো ছদ্মনামে মন জুড়ানো ভালোবাসার গল্প বানাই । আসলে আমি বড় একা , সর্বসমক্ষে শুধু নিজেকে দেখাই কিন্তু , অন্ধকারে প্রতিনিয়ত একটা উষ্ণ ছোঁয়া খুঁজে বেড়াই ৷ তবে যাই হোক , সর্বদা এই ইচ্ছায় জীবন গড়াই ভালো বা মন্দ নিজের পরিচয় হোক , কখনো যেন অন্যের দ্বিতীয়ের পরিচয় না পাই ৷ 

কথাচ্ছ্বাস .

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...