আমি ভীরু , প্রতিবাদ করার সাহস নাই । আমি কাপুরুষ , প্রতিনিয়ত মুখ বুজে সকলের কথা মেনছি তাই ৷ আমি লোভী , অল্প লোভেই বিক্রি হয়ে যাই ৷ আমি হিংসুটে , অন্যের আনন্দে গা জ্বলে তাই । আমি বিলাসী , মচ্ছবে ও মদের ফোয়ারায় বারবার মন চলে যায় ৷ আমি হিংস্ৰ , সবকিছু তছনছ করতে মন চায় ৷ আমি দাম্ভিক , শরীর ক্ষুদ্র হলেও সবকিছুতে বুক ফুলে যায় ৷ আমি কামাতুর , নগ্নতা প্রতিনিয়ত গ্রাস করছে ভাই ৷ আমি স্বার্থপর , নিজ বিনা জগতের সবাই তুচ্ছ , সবই ছাই ৷ আমি খামখেয়ালী , কিছুই মনে রাখতে ইচ্ছা করছে না তাই ৷ আমি বর্ধর , আমি দস্যু , আমি হীন আবার অনেকেই বলে , আমি নাকি রাক্ষস কুলাধীন ৷ আমি ভণ্ড , আমি দুশ্চরিত্র , আমি কুলাঙ্গার বারবার দেখেও বুঝতে পারবে না আমার নগ্ন মনের আকার ৷ সমাজে সবার চোখে আমি ভিন্ন , সকলে আমার বাহ্যিক রূপ ময়না তদন্ত করে করছে ছিন্নভিন্ন ৷ কখনো পাশে বসে দেখো , বুঝবে আমি দুঃখী , তাইতো ছদ্মনামে মন জুড়ানো ভালোবাসার গল্প বানাই । আসলে আমি বড় একা , সর্বসমক্ষে শুধু নিজেকে দেখাই কিন্তু , অন্ধকারে প্রতিনিয়ত একটা উষ্ণ ছোঁয়া খুঁজে বেড়াই ৷ তবে যাই হোক , সর্বদা এই ইচ্ছায় জীবন গড়াই ভালো বা মন্দ নিজের পরিচয় হোক , কখনো যেন অন্যের দ্বিতীয়ের পরিচয় না পাই ৷
কথাচ্ছ্বাস .
No comments:
Post a Comment