Wednesday, 27 April 2022

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি,


আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি ।


সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিকা,


গোলাপের বাগানে বসেছিলাম দুজনে হাতধরে সত্যি যেনো কুহেলিকা


আকাশে হাসছিল তারা,শালুক চেয়ে ছিলো চাঁদের পানে,


দুজনেই ভাবছিলাম এমন রজনী কি কাটাতে


পারবো দুজনে?


অনেক পথ চলেছি আঁকা,বাঁকা পথ পেরিয়ে লক্ষ্য রেখে স্থির,


আপদ বিপদ, ঝড় ঝাঞ্জায় থেকেছি এক সাথে হইনি অস্থির।


-Minakshi

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 গীতশ্রী স্মরণে




আকাশে ওই বিলীন হলে রইলে না আর বটমূলে; ভালোবাসায় রাখবো ধরে মালা, তারার ফুলে!


সন্ধ্যাকালের জ্বালানো দীপ নিভল হঠাৎ হৃদয় খালি; অমর হয়ে রইবে তুমি ভরা সুধায় গানের ডালি ৷


-রঙ্গনা পাল।

Tuesday, 26 April 2022

আমি তো আছি

 রাতের অন্ধকারে শব্দেরা কণ্ঠনালীতে চুমু খেয়ে বলে 'আমি তো আছি।' মন খারাপের ছবি, খোলা বারান্দা ঐ দূর সীমানায় তারাদের দলেও চেয়ে দেখো 'আমি তো আছি।' ঠোটের অফিসে তালা পড়েছে ঠিকই কিন্তু কর্ণকুহবে 'আমি তো আছি।' নচিকেতা থেকে কবীর সুমন সবেতে তোমার জন্য 'আমি তো আছি।' তোমার ব্যর্থতার কিংবা ভালোবাসার চোখের জলে ভালো করে শুনে দেখো 'আমি তো আছি।' মন খারাপের গুনগুনে, অন্যের লেখা কবিতাতে নিজেকে খুঁজে দেখো; আর 'আমি তো আছি।' যেথায় শব্দ হারায় হৃদয়ের ঘুলঘুলিতে অঝোর কান্না প্রচন্ড রাগ কিংবা আবেগঘন মুহূর্তে সবাই চলে গেলেও 'আমি তো আছি।' মস্তিষ্ক শুকিয়ে যাওয়ার আগে অব্দি তোমার জন্য প্রগলভতায় 'আমি তো আছি।'


আজকের এই ব্যস্ততম মেকি সমাজে কজনই বা নিঃস্বার্থ ভাবে বলতে পারে 'আমি তো আছি।'


-/ Supratik

জাহাজের ডক

 দূরে পড়ে রয় জাহাজের ডক চেয়ে চেয়ে দেখি জ্ঞানের আগম; কিতাবের মাঝে সুনীল সাগর উদাস বায়ুর প্রেম সমাগম!


দিগন্ত ওই আবেশ ভরানো নিমগ্নতার কেন্দ্রকুঞ্জে; নিসর্গ সুখ হাতের মুঠোয় মন বাসনার পুঞ্জে পুঞ্জে!


শৈশব ছোঁয় জগতের কোলে নিবিড় সুখের পরশ পাথর; বুঁদ হয়ে মন নিমেষে হারায় ভাবনার দিঠি স্পর্শকাতর।


- রঙ্গনা পাল

Monday, 25 April 2022

ভালো থাকিস

 গতকাল ভালোবাসা দিবস... আমার অন্তর এ শুধুই শূন্যতার অনুভব হাতে হাত রেখে চলেছি কত পথ শুধু কী ছিল সব অবুঝতা.…..


হয়তো না...মনে পড়ে সেই কথা সেই হাসি


তবু তুই নেই জানি...


আমি আছি যতদিন,ততদিন রাখবো বাঁচিয়ে... শুধু ভালোবাসা থাকবে বেঁচে আমার অন্তরের প্রতি অনুভবে ৷


ভালো থাকিস....


জীবন এর ইচ্ছেগুলো নিয়ে...


মিথ্যে বলে আর আঘাত করিস না বন্ধু... তোর বাঁচুক ইচ্ছে.....


ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো আমার...


এ দূরত্বের অনুভব থেকে । ভালো থাকিস। 

- সঙ্গী

বালি ঘর

 অনুগল্প - বালি ঘর।


মিনাক্ষী পাতি ।


আমি যখন ছোট ছিলাম একবার বন্ধুদের সাথে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমি সেদিন নদীর পাড়ে একটা বালিঘর করেছিলাম।নানা প্রকার ফুল দিয়ে সবাইকে ডেকে দেখাছিলাম । এমন সময় একটা ঢেউ এসে আমার বালি ঘরকে ভাসিয়ে নিলো।তখন আমার মন খুব খারাপ হয়ে কান্না পেয়ে ছিলো।তখন একজন দিদি আমাকে বুঝিয়ে বলেছিলেন।”এত সামান্য বালির ঘর,তার জন্য এতো মনখারাপ করছিস। বৃষ্টিকালে কতো মানুষের ঘর এভাবেই নদীর গর্ভে তলিয়ে যায় ভেবে দেখবি।”দিদির কথাটা আমার মনে আজও থেকে গেছে। কিন্তু কিছুদিন আগে আমার সে দিদি পা পিছলে নদীর গর্ভে হারিয়ে যাওয়ার খবর পেয়ে আমি বোবা কান্নায় ভেংগে পড়লাম ।


- Minakshi

Thursday, 21 April 2022

এক এবং অদ্বিতীয়

 ।। এক এবং অদ্বিতীয় ।।


-"তোর কি এখনো সাজগোজ হলো না? ঐদিকে সুমনের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেল! -"আসছি মা, পাঁচ মিনিট!" শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে বললো দ্যুতি।


দরজা খোলার আওয়াজে দ্যুতি চমকে পিছনে ফিরে তাকায়। -"কিরে, তুই এখানে কি করছিস! -"চুপা" পরিচিত একটা আঙ্গুল দ্যুতির ঠোঁট দুটো ছুঁয়ে ফেলে। -“তোকে হলুদ মাখানোর লোভটা সামলাতে না পেরে চলেই এলাম।” -"একদম না! আমার মেকআপ নষ্ট করবি না!" -“তাহলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছিস!আমি বলেছিলাম না তোর কপালে দুটো বিয়ে লেখা আছে!" “হতে পাৱে দুটো বিয়ে, বরটা তো এক এবং অদ্বিতীয়া"


"ডিভোর্সের পরের দু বছর তোর অগোছালো স্বভাবটাকে খুব মিস করেছি। যেগুলোর জন্য আমি তোর উপর বেশি রাগ করতাম, সেগুলোই খুঁজতাম রোজ। আলমারিতে আমার শার্টের পাশে তোর শাড়িগুলোর অভাব আমাকে একাকিত্বের অন্ধকার দেখিয়েছিল।"


-“সে তুই আমাকে যতই টোপ দিস. পুরানো বদভ্যাসগুলোই সহ্য করতে হবে। এখন যা তো, রাতে দেখা হবে!"


“সহ্য তো করবই। দু-দুবার কেন, হাজারবার 'প্রজাপৎ ঋষি' বলতে রাজি আছি, শুধু মানুষটা যেন এক এবং অদ্বিতীয়া হয়।।"

-কলমে বিপ্লব 

কিছু প্রশ্ন

 || কিছু প্রশ্ন ||


আমার ক্লান্ত মনে তোমার ছায়া বন্ধ চোখের পাতায় তোমারই মায়া। ভালোবাসার কৌতূহলে একটি জিজ্ঞাসা তোমার ক্লান্ত মনে কি আমারই আসা যাওয়া?


একাকী ক্ষণিকে যখন মেঘবৃষ্টির খেলা হতাশার রাজ্যে যখন স্বপ্ন দেখার পালা, আমার ক্লান্ত বুকে তখন তোমার বেড়ে ওঠা তোমার ক্লান্ত বুকে কি আমারই নাম লেখা? তোমায় ভেবে আমার সব অনুপ্রেরণা তোমায় ভোলা আমার কাছে সবচেয়ে অজানা, আমার আবছা সময় শুধু তোমার প্রতিচ্ছবি তুমিও কি করো আমায় মনে রাখার দাবি?


আমার শিরা ধমনী যখন শিথিল গ্রহর গোণে ব্যর্থতার ভিড়ে যখন হীনমন্যতায় ভোগে, তোমার হাজার ছবি তখন আমার শক্ত হাতে তুমিও কি রাখবে তোমার হাতটা আমার হাতে? অজানা এই প্রশ্নগুলো শুধুই ভিড় করে আসে উত্তর হয়তো লুকিয়ে কোনো নিঃস্ব তাসের দেশে, থেকে যাবে অবাস্তব স্মৃতি রহস্যময়ীর বেশে এগিয়ে যাবে আবিষ্ট জীবন তোমার ছায়ার পাশে।।


-কৌস্তভ

Tuesday, 19 April 2022

বিবাহ

 -বিবাহ! হোয়াটস দ্যাট? -জানিস না মনে হচ্ছে। জানতে যখন চাইলি বলেই দি... দুটো মানুষের মধ্যে সামাজিক বন্ধন, বুঝলি?


-রিয়েলি। আমার তো মনে হয় সামাজিক অত্যাচার।


-কেন তুই সবকিছুকে এরকমভাবে ভাবিস বলতো?


-ভুলটা কি বলেছি? বিয়েতে মনের বন্ধন হয় কি? শুধুমাত্র কিছু দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়া হয় মাত্র আর সে গুলোকে মুখ বন্ধ করে বয়ে নিয়ে যাওয়ার সামাজিক রীতিটাই


বিবাহ ৷


-তোর সাথে বাজে বকে সময় নষ্ট করতে চাইনা। -চোটছিস কেন? আসলে তুই বাস্তবটা বুঝিস না, কল্পনার জগতে উড়িস। বিয়ের পর কত মানুষকে বদলে যেতে দেখেছি আমি। সবটা তোর কল্পনার সাথে মিলবে এমনটা নয়। -আচ্ছা আচ্ছা। এখন ছাড় ওসব । কাল আমার দিদির বিয়ে। চল্ আমার সাথে শপিং এ যাবি। আর এই নে নিমন্ত্রণ পত্র।কাল অবশ্যই আসবি ৷


কার্ডের উপরে লেখা- সুমন ও কৌশিকির শুভ বিবাহ


- জ্যোতির্ময়ী সওদাগর

বিবাহ

 শীর্ষক - বিবাহ।


মানুষের জীবনে বিবাহ একটি অপরিহার্য অমূল্য অনুভূতি কে স্বইচ্ছায় মনের মানুষ কে খুঁজে নিয়ে বাবা মায়ের মতে বা অমতে বিয়ে করেন। কেউ আবার বাবা মায়ের পছন্দ করা পাত্রীকে বিয়ে করেন ৷ ভালোবাসার বিয়েতে আগে ভালোবাসা পরে বিয়ে হয়। আর বাবা মায়ের ঠিক করা বিয়েতে বিয়ের পর ভালোবাসা হয়।ভালোবাসা বিবাহের অপরিহার্য্য অনুভূতি ।বিবাহ অনুষ্ঠানে আত্মীয়, স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খুব ভালো ভাবে অনুষ্ঠিত হয় সবাই নতুন বর কনেকে আশীর্বাদ,শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যত জীবন সুখময় হওয়ার কামনা করেন।


- Minakshi

Monday, 18 April 2022

তোমার ও পথ আলোয় ভরা জানি

সবার মধ্যে থেকেও আমি একলা, তুমি টা মিশে যাচ্ছে ভিড়ে। পিছনে ফেরার পথ নেই, অজস্র ঢেউ টেনে নিয়ে যাচ্ছে মুহূর্তেদের, ডুবছে শরীর সলিল ফেনায়, আকাশ ঢাকছে মুখ বারির ধারায়, তবুও বেঁচে আছি, আঁধার পথে হেঁটে চলেছি।আলোয় ভরা তোমার পথে বিছিয়ে রাখা গোলাপ, ছাড়িয়ে কাঁটা ভুলিয়ে দিলে মোদের প্রথম আলাপ ৷৷



- জ্যোতির্ময়ী সওদাগর 

দু লাইন


 প্রত্যেকটি ভালোবাসা জানে মনের আসল চেহারা 

তবু সম্পর্ক ভাঙ্গে কিছু ইন্দ্রিয়ের দ্বারা বহিষ্কৃত যারা ৷


/ কথাচ্ছ্বাস. ( Supratik Saha )

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...