Thursday, 21 April 2022

কিছু প্রশ্ন

 || কিছু প্রশ্ন ||


আমার ক্লান্ত মনে তোমার ছায়া বন্ধ চোখের পাতায় তোমারই মায়া। ভালোবাসার কৌতূহলে একটি জিজ্ঞাসা তোমার ক্লান্ত মনে কি আমারই আসা যাওয়া?


একাকী ক্ষণিকে যখন মেঘবৃষ্টির খেলা হতাশার রাজ্যে যখন স্বপ্ন দেখার পালা, আমার ক্লান্ত বুকে তখন তোমার বেড়ে ওঠা তোমার ক্লান্ত বুকে কি আমারই নাম লেখা? তোমায় ভেবে আমার সব অনুপ্রেরণা তোমায় ভোলা আমার কাছে সবচেয়ে অজানা, আমার আবছা সময় শুধু তোমার প্রতিচ্ছবি তুমিও কি করো আমায় মনে রাখার দাবি?


আমার শিরা ধমনী যখন শিথিল গ্রহর গোণে ব্যর্থতার ভিড়ে যখন হীনমন্যতায় ভোগে, তোমার হাজার ছবি তখন আমার শক্ত হাতে তুমিও কি রাখবে তোমার হাতটা আমার হাতে? অজানা এই প্রশ্নগুলো শুধুই ভিড় করে আসে উত্তর হয়তো লুকিয়ে কোনো নিঃস্ব তাসের দেশে, থেকে যাবে অবাস্তব স্মৃতি রহস্যময়ীর বেশে এগিয়ে যাবে আবিষ্ট জীবন তোমার ছায়ার পাশে।।


-কৌস্তভ

No comments:

Post a Comment

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...