Monday, 22 February 2021

সেই নক্ষত্র

 কখনো তো ভেবে দেখিনি আগে,
রাতের আকাশে সেই নক্ষত্র দেখা মানেই -
আমার অতীতকে দেখা, তোমাকে দেখা।
কত আলোকবর্ষ পর,
আমার চোখের আলো হয়ে উঠছো তুমি।
অনুঢ়া ঘাসফুল গুলো উকি দিচ্ছে
পায়ের আঙ্গুলের ফাঁকে
এই পায়ে হেঁটেই  
কত দূরে চলে যেতে চেয়েছিলাম।
আর দেখ,
এই ধানসিঁড়ি নদীটির পাশে দাড়িয়ে গেলাম।

না, তোমাকে মহাপুরুষ ভাবিনি কোনোদিনই,
অতটা দূরদর্শী তুমি নও।
তুমি তো সেই নক্ষত্র
যার তেজে জ্বলে গেছি
অথচ ছাই হয়নি এখনো। 

নজর রায়

2 comments:

  1. ❤❤অসাধারণ লিখেছিস❤❤😊😊😇

    ReplyDelete

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...