Monday, 22 February 2021

এক শরতে ঘরে ফেরা

কয়েকটা ধানসিঁড়ি ভেঙে বাড়ি ফিরে এসে শঙ্খচিলের মতো ডানা ঝাপটাতে ইচ্ছে হয়না।

মাঝেমধ্যেই মনকেমন করে মনেহয় এ জীবনটায় যদি একটা কাশবনের জন্মান্তর পেতাম।

যেখানে আকাশে মুক্তির বাঁশি মৃত্যুর বুক ছিন্নভিন্ন করে মেঘের পুকুরে ডুব সাঁতার দেয়!

বাড়ির পাশের আলপথ ধরে হুম না হুম না শব্দে একটা পালকি চলে গেল।

বাড়ির মেয়ে রাজবধূ বেশে শিউলিতে রাঙা সীমন্তিনী।

তখন আনচান করা বুকটায় বাজে এক শরতে ঘরে ফেরার রেলগাড়ির পদধ্বনি।

পূবের দিক থেকে একটা জটা মাথায় কয়লায় আঁচে ছুটে আসে বেচারা।

আমার তবু রেলস্টেশনেই হাঁফধরা জীবন,

ঘরে ফেরার আকুতিতে  মহামারীর প্রলেপ অনেক হেঁটেছি সেই দিগন্তের বেনামী উপত‍্যকায়।

এবার নীল শালুকের দীঘিতে নিশ্চিত  জীবন লিখতে চাই।

চেনা আগমনীর সুরে মৃত্যুর আঁচলে লেগে থাক অচেনা জ্বলন্ত শলাকা।

আমি ফিরে আসি এক শরতের পদ্মপাতায় লেখা গল্পে শিশিরভেজা বাড়ির পথে....


শ্রীপর্ণা নাথ


No comments:

Post a Comment

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...