Saturday, 18 September 2021

লুকিয়ে রাখা পুরোনো জিনিস

 যতবার ঠিক এমন করে ভেবেছি- সূর্যের ছাই

দিয়ে ঘর বানাবাে , ততবারই ঠিক হারিয়ে গেছাে তুমি

 ফকিরের ঝােলাতে নাকি রাজপ্রাসাদ থাকে - কত কয়লায়

 চাঁদ হাসল -

 খোঁজ রাখে কোন বােত্রিশ রাখালের মা ? ! 

গােল্লাছুটে ছুটে গিয়ে একটা ডাংগুলি নিয়ে আসি , পকেট হাতড়ে বেরােয় ষােলআনা

 ইস্কুলের গেটের সূৰ্য্যঘড়িতে তখন প্রায় সূর্যগ্রহণ 

লাগিয়ে দিই

 যাতে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ইস্কুলে

 কতকিছু ছিল মাথার পশ্চিমে ওই মেয়েটার 

ফিতেতে , আজ শৈশব বললে কিছুই মনে

 পড়ে না -- শুধু যেটুকু মনে পড়ে

 তার মধ্যে ওই নীল ফিতেটা এখনাে ওকে

 ফেরত দেওয়া হয়নি ।

 Sikta Anan Hoque 

No comments:

Post a Comment

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।

 মনে পড়ে যায় সেই মন দেওয়ার তিথি, আজও মনে আছে সব, ভুলতে পারিনি অনেক সময় গেছে বিতি । সেদিন ছিলো পূর্ণিমা রাত যেনো জ্যোৎস্না স্নাত প্ৰহেলিক...