দুর্ঘটনা
দু হাতে ঢেউ তুলে দেখি - অবিনশ্বর তেজ প্রেম মরে যাওয়ার সময় ঠিক যেরকম করে গর্জন করে , ঠিক সেরকম করে মরেছে আমার শেষটুকু
কতবার দুঃখ নিমেষে ঢাকা পড়েছে আমি বুঝতেই পারিনি- দম বন্ধ হলে কেমন যেন হয় !
নৌকা করে চলে গেল আমার প্রাণ ওষ্ঠাগত গরীবের গর্বের ঘুষ , আমাদের বুক ঈশ্বরেও কেনে না ! সত্যি ! আজো নিজেকে বলতে পারিনি - " এমন একটা দুর্ঘটনার অপেক্ষাতেই তাে বেঁচে আছি ! "
সিকতা আনান হক
No comments:
Post a Comment